ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভাগ্যের পরিবর্তন চাইলে সরকার পরিবর্তন করতে হবে: বি.চৌধুরী

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে বর্তমান সরকারকে পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি.চৌধুরী)। যুক্তফ্রন্টের আহ্বায়ক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে বর্তমান সরকারকে পরিবর্তন করতে হবে।

রোববার কৃষক শ্রমিক জনতা লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মিনারে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। বি.চৌধুরী বলেন, সরকার গুম খুন করে বিরোধী মতকে ও বিরোধীদলকে দমন করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। কিন্তু এ দেশের জনগণ তা আর হতে দেবে না। ২০১৯ সালের নির্বাচন সব দলের অংশগ্রহণ হতে হবে।

দেশের মানুষ আজ ভালো নেই, আগের যেকোনো সময়ের চেয়ে দেশের পরিস্থিতি খারাপ বলেও উল্লেখ করেন তিনি।

কৃষক শ্রমিক জনতা লীগের জেলা শাখার সাবেক সভাপতি এ এইচ এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, নাসরিন কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাসমত আলী, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ভাগ্যের পরিবর্তন চাইলে সরকার পরিবর্তন করতে হবে: বি.চৌধুরী

আপডেট সময় ১০:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭