ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে আওয়ামী লীগের জনসভায় অসুস্থ হয়ে এক কর্মীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে আওয়ামী লীগের জনসভায় অসুস্থ হয়ে মোস্তফা (৫৫) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি জনসভাস্থল এলাকায় অসুস্থ হয়ে পড়েন। তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মোস্তফা যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল এলাকার জবেদ আলীর ছেলে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু সাংবাদিকদের জানান, বেলা সোয়া ২টার দিকে প্রধানমন্ত্রীর জনসভাস্থল যশোর কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় দুজন অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের একজন মারা গেছেন।

হাসপাতালের চিকিৎসক আব্দুর রশিদ জানান, মোস্তফাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে যারা হাসপাতালে এনেছিলেন, তারা ডাক্তারকে জানান মিছিল করার সময় ওই ব্যক্তি রাস্তায় পড়ে যান। স্ট্রোকের কারণে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যশোরে আওয়ামী লীগের জনসভায় অসুস্থ হয়ে এক কর্মীর মৃত্যু

আপডেট সময় ০৫:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭