ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু

নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রী খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় পরকীয়ার জের ধরে প্রবাসীর স্ত্রী তানিয়া বেগমকে (৩৫) শ্বাসরোধে হত্যা করেছেন কথিত প্রেমিক। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ইকবালকে (২৮) আটক করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রবিবার সকালে উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানিয়া বেগম উপজেলার পুরান বন্দর চৌধুরীপাড়া এলাকার সৌদি প্রবাসী নূর হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি একই উপজেলার কোটপাড়ায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বন্দর থানার উপ-পরিদর্শক এসআই অজয় কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সৌদি প্রবাসী নূর হোসেনের সাথে ২০০৫ সালে তানিয়া বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। স্বামী নূর হোসেন সৌদিতে থাকার সুযোগে তিনি ইকবালের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

পুলিশ জানায়, কোনো কারণে ইকবালের সঙ্গে তার দ্বন্দ্ব লাগে। এর সূত্র ধরেই শনিবার গভীর রাতে পরিকল্পিতভাবে তানিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রী খুন

আপডেট সময় ১২:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭