ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিন: মায়া

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম চলমান উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগকে পুনরায় ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ শনিবার চাঁদপুরের মতলব (উত্তর) উপজেলার ছেংগারচর পৌরসভা মাঠে সরকারের উন্নয়ন প্রচারণার অংশ হিসেবে এক জনসভায় বক্তৃতাকালে এ আহ্বান জানান।

মায়া বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী পদক্ষেপের কারণে মতলবের মতো উপজেলায় ইকোনোমিক জোন ও আইটি পার্ক প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা ও দক্ষ জনবল তৈরিতে এগুলো অসামান্য অবদান রাখবে বলে তিনি উল্লেখ করেন।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা সেক্রেটারি এম এ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা সেক্রেটারি এম এইচ কবির, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, পৌরসভা মেয়র রফিকুল আলম জজ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন। সভায় ছেংগারচর পৌরসভাসহ আটটি ইউনিয়নের মানুষ জনসভায় অংশগ্রহণ করেন।

মন্ত্রী সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, এ সরকারের শাসনামলে মতলবের প্রত্যেক রাস্তা পাকা ও প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে। গ্রাম পর্যায়ে যোগাযোগ বাধা দূর করতে অসংখ্য ব্রিজ/কালভার্ট করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিন: মায়া

আপডেট সময় ০৮:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭