ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপির সময় প্রকৃত মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল: চিফ হুইপ

অাকাশ জাতীয় ডেস্ক:

চিফ হুইপ আ.স.ম. ফিরোজ বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল। শনিবার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, চার দলীয় জোট যখন ক্ষমতায় ছিল তখন মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন কোনও সুযোগ সুবিধা পায়নি।

তিনি বলেন, অনেক মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে। এখন তাদের বয়স নেই। তাই তাদের নাতি-নাতনীদের চাকরির সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের কিভাবে সম্মান বাড়ানো যায় প্রধানমন্ত্রী সে চেষ্টাই করে যাচ্ছেন। এতে তার আন্তরিকতার কোনও ঘাটতি নেই।

বিদেশি টিভি চ্যানেলের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে আ.স.ম. ফিরোজ বলেন, পাকিস্তানিরা বাংলা ভাষাকে গলাটিপে হত্যা করে উর্দুকে চাপিয়ে দিতে চেয়েছিল। তখন বাসের মধ্যে উঠলেও উর্দুতে কথা বলতে হতো। আবার একটি ভাষা বর্তমানে দেশীয় সংস্কৃতিকে গিলে ফেলতে যাচ্ছে।

তিনি বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করার পায়তারা করছে। এখন খুব কম মানুষই দেশীয় চ্যানেল দেখেন, অধিকাংশই বিদেশী সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকেন। এ বিষয়ে সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এসময় দেশ এবং জাতিকে রক্ষার জন্য অন্যদেশের টিভি চ্যানেল বর্জন করার আহ্বান জানান তিনি।

মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ গাজী মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ও সাবেক সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. মিজানুর রহমান, বীরজায়া মিলি রহমান, মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশি শিল্পীদের পেছনে বিপুল ব্যয়

বিএনপির সময় প্রকৃত মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল: চিফ হুইপ

আপডেট সময় ০৮:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭