ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অসাংবিধানিক পন্থায় কেউ আর ক্ষমতায় আসতে পারবে না: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অসাংবিধানিক পন্থায় কেউ ক্ষমতায় আসতে চাইলে যে কোন মূল্যে দেশের জনগণ তা প্রতিহত করবে। শনিবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগসহ ১৪ দল মাঠে থাকবে। সরকার সংবিধানের বাইরে যাবে না। আইডিইবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নওশের আহমেদ তামান্নার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, আইডিইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী বছর বিজয়ের মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন এমপি মন্ত্রী বানানোর নির্বাচন নয়। এটি হবে মুক্তিযুদ্ধের চেতনা বাঁচানোর নির্বাচন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশ মুক্তিযোদ্ধা-স্বাধীনতার চেতনা বিরোধীদের হাতে চলে যাবে। বেগম খালেদা প্রতিহিংসার রাজনীতি করেন, এরা ক্ষমতায় এলে সকল উন্নয়ন বন্ধ হয়ে যাবে। সকল অর্জন নষ্ট হয়ে যাবে। তাই উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে।

পরে মন্ত্রী শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম.মনসুর আলী সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, গুঁড়িয়ে দেয়া হলো ভবন

অসাংবিধানিক পন্থায় কেউ আর ক্ষমতায় আসতে পারবে না: নাসিম

আপডেট সময় ০৮:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭