ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাকের ধাক্কায় হালিমা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বেলহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বেলবাড়ী গ্রামের লতিফর রহমানের স্ত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলু নিয়ে ঢাকায় যাওয়ার জন্য একটি ট্রাক বালিয়াডাঙ্গী থেকে হরিণমারী বাজারের দিকে যাচ্ছিল। পথে বেলহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বৃদ্ধা হালিমাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা চালকসহ ট্রাকটিকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক চালক তাদের জিম্মায় নেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, উত্তেজিত জনতার হাত থেকে চালককে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট সময় ১২:৩৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭