ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

অল্পের জন্য রক্ষা পেলেন ৩১৬ জন বাংলাদেশি হজযাত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট এসভি-৮১১ ছেড়ে যাওয়ার সময় পেছনের ইঞ্জিনে আগুন ধরে যায় বলে জানা গেছে। এতে ফ্লাইট বিলম্বিত হলেও হজযাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩১৬ জন হজযাত্রী নিয়ে উড্ডয়নের আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে হজযাত্রীরা নিরাপদে আছেন বলে এয়ারপোর্ট সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উড়োজাহাজটি বেলা ১১টা ১৫মিনিটে রানওয়ের দিকে যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর পিছন থেকে ধোঁয়া দেখতে পান রিজেন্ট এয়ারওয়েজের এক কর্মী, তিনি কন্ট্রোল টাওয়ারে এ বিষয়টি জানান। আরো জানা গেছে, শিডিউল অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও আগুনের ঘটার কারণে ফ্লাইটটি ছেড়ে যায় বেলা ১টা ৪৫ মিনিটে।

গতকাল (সোমবার) সকালে ৪১৮ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করে বিমানবাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনার এবার ৪১৮ জন হজযাত্রী নির্ধারিত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বাধুনিক রাঙাপ্রভাত এয়ারক্রাফটে আসন গ্রহণ করেন। এবার সরকারি বেসরকারি মিলে এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

অল্পের জন্য রক্ষা পেলেন ৩১৬ জন বাংলাদেশি হজযাত্রী

আপডেট সময় ০৭:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭