ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আজ শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০৩তম জন্মবার্ষিকী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০৩তম জন্মবার্ষিকী আজ শুক্রবার। বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ এই শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা, ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৩৮ সালে তিনি এসএসসি পাস করেন। এ বছরই তিনি বাড়ি থেকে পালিয়ে কলকাতা সরকারি আর্টস স্কুল অ্যান্ড কলেজে গিয়ে ভর্তি হন। এরপর ঢাকায় এসে প্রতিষ্ঠা করেন ‘ ইন্সটিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাপ্টস ’। পরে তিনি এই প্রতিষ্ঠানকে চারু ও কারুকলা কলেজে উন্নীত করেন। বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু ও কারুকলা ইন্সটিটিউিট।

তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, বিদ্রোহী, কাক, সাধারণ নারী । তিনি সরকারের সহযোগিতায় ১৯৭৫ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিষ্ঠা করেন ‘লোকশিল্প জাদুঘর’ এবং একই বছর ময়মনসিংহে প্রতিষ্ঠা করেন ‘ময়মনসিংহ জয়নুল সংগ্রহশালা’।

শিল্পীর চিত্রকর্ম সংগ্রহ রয়েছে শাহবাগে জাতীয় জাদুঘরে ৮০৭টি, বেঙ্গল ফাউন্ডেশনে ৫০০ চিত্রকর্ম, শিল্পীর পরিবারের কাছে শতাধিক চিত্রকর্ম সংগ্রহ রয়েছে। এ ছাড়া পাকিস্তানের বিভিন্ন স্থানে শিল্পীর অসংখ্য চিত্রকর্ম সংগ্রহ রয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯৭৬ সালের ২৮ মে ইন্তেকাল করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

আজ শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০৩তম জন্মবার্ষিকী

আপডেট সময় ১২:৫৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭