ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী ফুটবল ম্যাচ দেখে ফেরার পথে হামলায় প্রাণ গেল যুবকের পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে ৫০ জনের মৃত্যু, আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

গফরগাঁওয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমান আলী উপজেলার নিগুয়ারী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ২০০১ সালে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ডাকাতিকালে হত্যার ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় ময়মনসিংহ জিআরপি থানায় ডাকাতি ও হত্যা মামলা হয়। ইমান আলী ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

গত বুধবার গভীর রাতে পুলিশ ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় ডাকাত ইমানকে গ্রেপ্তার করতে গেলে ঘরের টিনের চালা কেটে পালাতে গিয়ে আহত হন তিনি। পরে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেপ্তার ইমান আলী ২০০১ সালে ঢাকা-ময়মনসিংহ রেলপথে হত্যাসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী

গফরগাঁওয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭