ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

খালেদা জিয়া সাজা পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, তাঁর দল মনে করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজা পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ নেতা বলেন, দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাজা পাবেন জেনেই সময়ক্ষেপণ করছেন।

হানিফ আরো বলেন, ‘আমরা চাই না এই দেশের কোনো সাবেক প্রধানমন্ত্রী আদালতে তাঁর অপরাধে দণ্ডিত হয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেন। এটা আমরা দেখতে চাই না।’ খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না, এই আশঙ্কায় মামলার সময় নষ্ট করবেন আর সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে অভিযোগ করবেন। এটাও জনগণ দেখতে চায় না।’ তিনি আরো বলেন, ‘ওই উকিল নোটিশ পাঠানোর কথা বলে, মিথ্যাচার করে আপনার নেত্রী বেগম খালেদা জিয়া এবং আপনার নেতা তারেক রহমানের দুর্নীতিকে আড়াল করার কোনো সুযোগ নেই।’

রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতি অভিযোগে করা দুটি মামলায় খালেদা জিয়ার বিচার চলছে। মামলাগুলোর বাদী দুর্নীতি দমন কমিশন (দুদক)। এগুলোর মধ্যে ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুদকের সহকারী পরিচালক হারুন-অর রশিদ।

অন্যদিকে, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে বিশেষ আদালতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

খালেদা জিয়া সাজা পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে: হানিফ

আপডেট সময় ১১:৩২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭