ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

নরসিংদীতে রেকারের ধাক্কায় শিশুসহ নিহত ২, অবরোধ-ভাঙচুর

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে একটি লেগুনাকে রেকারের ধাক্কায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন স্থানীয় থার্মেক্স গ্রুপের অন্তত ১৫ শ্রমিক। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের বরইতলায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত শ্রমিক ও জনতা বেশ কটি যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ভাংচুর করে। সেইসঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী রেকারটিতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে রেকারটি মহাসড়ক দিয়ে ইটাখোলা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। এ সময় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে থার্মেক্স মিলের ফটকে দাঁড়ানো ইটাখোলাগামী লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজতেমায় অংশ নিতে যাওয়া নরসিংদীর ভেলানগর মহল্লার রিপন মিয়ার ছেলে জিহাদ (১০) ও থার্মেক্স গ্রুপের আদুরি অ্যাপারেলেসের স্যাম্পল বিভাগের শ্রমিক ইয়াসিন আরাফাত (২৮) নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।

এ ঘটনার পরপরই ঢাকা-সিলেট অবরোধ করেন থার্মেক্স গ্রুপের কর্মীরা। এ সময় মৌলভীবাজার যাওয়ার পথে বাংলাদেশ টেলিভিশনের গাড়িতে হামলা করেন অবরোধকারী শ্রমিকরা। এতে গাড়িতে থাকা বিটিভির প্রোগ্রাম প্রডিউসার মামুন মাহমুদ ও ক্যামেরাপারসন আবদুল কাদের এবং সংবাদ সংগ্রহের সময় সিএনএন বাংলার নরসিংদী প্রতিনিধি মাইনউদ্দিন সরকারসহ বেশ কয়েকজন আহত হন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, দীর্ঘ দুই ঘণ্টা অবরোধ থাকার পর থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও পুলিশের সহায়তায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

নরসিংদীতে রেকারের ধাক্কায় শিশুসহ নিহত ২, অবরোধ-ভাঙচুর

আপডেট সময় ০২:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭