ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপির নেতারা চলতে চান: হাসান

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সব পর্যায়ের নেতাদের যোগাযোগের ইঙ্গিত দিয়েছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। আর কারা এই যোগাযোগ করছেন সেটা খুঁজতে গেলে বিএনপি নেত্রীর কী দশা হবে তা বুঝাতে কম্বল উজার হওয়ার প্রবাদের কথা উল্লেখ করেছেন তিনি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই ইঙ্গিত দেন হাছান। খালেদা জিয়ার ‘দুর্নীতির অর্থ’ বিদেশ থেকে ফিরিয়ে আনা এবং শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করে বঙ্গবন্ধু সংস্কৃতি জোট। গত বেশ কয়েকদিন ধরেই হাছান মাহমুদ দাবি করে আসছেন, খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপির নেতারা চলতে চান। এমনকি দুর্নীতির মামলায় তাদের নেত্রীর যেন সাজা হয়, সেই সুপারিশ নিয়েও এসেছেন নেতারা।

হাছান বলেন, ‘সরকারের সাথে বিএনপির কারা কারা যোগাযোগ করছে তা বের করতে নাকি খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন। এটাকে আমরা স্বাগত জানাই। তবে খালেদা জিয়াকে বলব, ‘লোম বাছতে গিয়ে কম্বলটা যেন হারিয়ে না যায়।’ বিদেশে অর্থপাচার ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিস নিয়েও কথা বলেন হাছান মাহমুদ। বলেন, ‘বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিকানায় নয়, আকাশের ঠিকানায় উকিল নোটিস পাঠিয়েছে।’

‘বিএনপির নেতা নাকি উকিল নোটিস পাঠিয়েছে। তারা কোথায় উকিল নোটিশ পাঠিয়েছে? মির্জা ফখরুল শুধুমাত্র সংবাদ সম্মেলন করে উকিশ নোটিসটি পড়ে শুনিয়েছেন। এটা কোথায় পাঠিয়েছেন?’। আওয়ামী লীগ নেতা বলেন, ‘উকিল নোটিস পাঠিয়ে কোন লাভ হবে না। শাস্তির জন্য প্রস্তুত থাকুন। দূর্নীতির মামলার জন্য প্রস্তুত থাকুন।’

খালেদা জিয়ার আদালতকে হেনস্তা করার বিষয়ে বিএনপি নেতাদের অভিযোগের জবাব দেন হাছান। বলেন, ‘আদালত ক্রমাগতভাবে খালেদা জিয়ার দ্বারা হেনস্তের শিকার হয়েছে। তিনি যে দিনই আদালতে যান সেই দিনই তাদের কর্মীরা বিশৃঙ্খলা করে থাকে। মামলার তারিখের দিন গাড়ি ভাঙচুর করে।’

তারা আঁচ করতে পেরেছেন খালেদার শাস্তি হতে পারে। তাই খালেদার পেট্রোল বোমা বাহিনীকে নির্দেশ দিয়েছে এসব কার্যকর্ম করার জন্য।দেশে যদি আর পেট্রোল বোমা মারা হয় তাহলে সমীচীন জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন হাছান। বলেন, ‘দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে কঠোর হস্তে দেশের জনগণকে সাথে নিয়ে দমন করা হবে।’

দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তারিখ ৫ জানুয়ারি ‘গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে পালন হবে জানিয়ে সেদিন নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বানও জানান আওয়ামী লীগ নেতা। মানববন্ধনে আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা, শাহদাত হোসেন টয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপির নেতারা চলতে চান: হাসান

আপডেট সময় ১১:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭