ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজস্থানে নির্মাণ হচ্ছে শিশুদের মন্দির

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের রাজস্থান রাজ্যে শিশুদের জন্য তৈরি হচ্ছে অভিনব মন্দির।ভারতে নানা হিন্দু দেবদেবীর মন্দির নির্মাণ নিয়ে বিতর্ক বহুদিনের। কিন্তু রাজস্থানে এবার সম্পূর্ণ অন্য ধরনের এক মন্দির তৈরি হতে চলেছে। খবর বিবিসির। সেখানে শিশুদের মূর্তি থাকবে, পুজোও হবে শিশুদেরই। আদিবাসী অধ্যুষিত বাঁসওয়ারা জেলায় এমনই এক অভিনব মন্দির তৈরি করা হচ্ছে, যেখানে মূলমন্ত্র হবে শিশু সুরক্ষা আর শিশু অধিকার।

সোমবার রাজস্থানের শিশু অধিকার সুরক্ষা কমিশন জানিয়েছে, মন্দির তৈরির প্রস্তাব রাজ্য সরকার অনুমোদন করেছে। দ্রুতই মন্দির তৈরির কাজ শুরু হবে। কমিশনের চেয়ারপার্সন মানন চতুর্বেদী জানিয়েছেন, শিশু সুরক্ষার এই মন্দিরে পুজোর জন্য আলাদা মন্ত্র লেখা হচ্ছে।

‘হনুমান চলিশা’র ধাঁচে ‘বাল-চলিশা’ খোদাই করা থাকবে মন্দিরের দেয়ালে – যেখানে শিশুদের অধিকারগুলো লেখা হবে। সেই মন্ত্রে লেখা থাকবে কেন বাচ্চাদের পুষ্টিকর খাবার দেয়া দরকার, কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত বাবা-মায়েদের, সেই সব বিধান।

পুজোর প্রসাদ হিসেবে দেয়া হবে একেকটি ছোট পুস্তিকা, যেখানে শিশুদের স্বাস্থ্য, শিক্ষাসহ সংবিধান স্বীকৃত অধিকারগুলো লেখা থাকবে। আর কোথাও যদি শিশুদের ওপরে অত্যাচার হয়, বা তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়, সেগুলো আধিকারিকদের জানানোর জন্য থাকবে একটি অভিযোগ বাক্স।

পরিকল্পনাটা যার, বাঁসওয়ারার সেই সংসদ সদস্য মানশঙ্কর নিনামা বিবিসিকে বলছিলেন, পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত এলাকা বাঁসওয়ারা তো বটেই, সারা দেশেই শিশুদের নিয়ে সচেতনতার অভাব রয়েছে। বাবা-মায়েরা অনেক সময়ে রোজগারের জন্য বাধ্য হন শিশুদের অবহেলা করতে। ফলে তারা অপুষ্টিতে ভোগে। কিন্তু সামান্য উদ্যোগ নিলেই এসব দূর করা যায়। দরকার সচেতনতার।’

নিনামা জানিয়েছেন, এই মন্দিরে হিন্দু দেবদেবীদের সঙ্গেই শিশুদের মূর্তি থাকবে। ভারতের বিভিন্ন রাজ্যের শিশুদের ওই মূর্তিগুলোতে সেখানকার পরম্পরাগত পোশাক পরানো হবে। শিশুদের একটা দলও তৈরি হবে- যারা মন্দিরের বাইরে ঘরে ঘরে গিয়ে প্রচার করবে শিশু সুরক্ষা আর শিশু অধিকারের সারমর্ম।

ভারতে শিশু সুরক্ষা অধিকার বা শিশুদের শিক্ষার অধিকার সংবিধান স্বীকৃত। সেই হিসেবে সব রাজ্যেই শিশুদের সুরক্ষা কমিশনও তৈরি হয়েছে।কিন্তু এখনও নিয়মিত অপ্রাপ্তবয়স্ক শিশুদের বেআইনিভাবে নানা ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজস্থানে নির্মাণ হচ্ছে শিশুদের মন্দির

আপডেট সময় ১০:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭