ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শপথ নিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের গুজরাট প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় রুপানি। এ নিয়ে টানা দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন তিনি। রুপানি ছাড়াও এ দিন শপথ নিয়েছেন তার নতুন মন্ত্রিসভার আরও ১৯ সদস্য।

মঙ্গলবার সকাল ১০টার দিকে গান্ধিনগরে বিজয় রুপাণী এবং তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি অমিত শাহ। উপস্থিত ছিলেন বিজেপি শাসিত ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং সহযোগী দল জেডিইউ’র প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার।

দিন কয়েক আগেই বিজয় রুপানিই আবার গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন তা জানিয়ে দিয়েছিল বিজেপি। পরিষদীয় দলের বৈঠকে তাকেই আবার নেতা নির্বাচিত করা হয়। পাশাপাশি উপমুখ্যমন্ত্রী পদে নিতিন পটেলও যে বহাল থাকছেন, তাও জানিয়ে দেয়া হয়েছিল।

আজ গান্ধিনগরের সচিবালয় কমপ্লেক্সের হেলিপ্যাড গ্রাউন্ড-এ শপথ অনুষ্ঠান উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল। সেখানেই রুপানি এবং তার মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান গুজরাটের রাজ্যপাল ওপি কোহালি।

চলতি বিধানসভা নির্বাচনে জয় পেলেও ৯৯টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপি-কে। পরবর্তীতে এক নির্দল প্রার্থীর সমর্থনে বিধানসভায় ১০০ জনের সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তবে তার চিন্তা বাড়াবে বিধানসভায় কংগ্রেসের ৮০ জন বিধায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শপথ নিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

আপডেট সময় ১০:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭