ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেম ইস্যূতে ফিলিস্তিনি খ্রিষ্টানদের বড়দিনের উৎসব বাতিল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ট্রাম্পের জেরুজালেম স্বীকৃতির কারণে এ বছর ফিলিস্তিনের খ্রিস্টান সম্প্রদায় বড়দিন উদযাপনের উৎসব বাতিল করেছে। শুধু ধর্মীয় কিছু আনুষ্ঠানিকতা ও মধ্য রাতের প্রার্থনাতেই সীমাবদ্ধ রাখা হয় ক্রিসমাস উৎসব। খবর আল জাজিরা

আল জাজিরার প্রতিবেদক জিয়াফারা বুরাইদি বলেন, মধ্যরাতে যিশুর জন্মতিথি পালনে গতকাল রোববার সন্ধ্যার প্রথম প্রহর থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বেথলেহেম অভিমুখে শত শত ফিলিস্তিনির ঢল ছোটে পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চল থেকে। তীব্র শীত ও বৃষ্টি উপেক্ষা করে বেথলেহেমে যিশুর জন্ম নেয়া গুহা হিসেবে খ্যাত ক্রিসমাস চার্চে ফিলিস্তিনিদের ঢল নামে।

আল জাজিরার ওই প্রতিবেদক আরও বলেন, এবার ক্রিসমাস উৎসবের প্রথম ও একমাত্র বার্তা হলো জেরুজালেম একটি মুসলিম ও খ্রিস্ট আরবি নগরী এবং ফিলিস্তিনের চিরকালীন রাজধানী ঘোষণা করা। বেথলেহেমের সড়ক ও এর অলিগলিতে এ দাবি সম্বলিত ব্যানারও ঝুলতে দেখা যায়। তিনি জানান, ফিলিস্তিনি ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মার্কিন প্রেসিডেন্টকে এ পরিষ্কার বার্তা দিতে সমবেত হয়েছেন যে জেরুজালেম আরব শহর এবং মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের যৌথ রাজধানী হিসেবে চিরকাল টিকে থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেম ইস্যূতে ফিলিস্তিনি খ্রিষ্টানদের বড়দিনের উৎসব বাতিল

আপডেট সময় ১১:০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭