ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শিক্ষামন্ত্রীর পদে থাকা উচিত না: বি.চৌধুরী

অাকাশ জাতীয় ডেস্ক:

উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের পর প্রাথমিকের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনার পর শিক্ষামন্ত্রীর পদে থানা উচিত না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

তিনি বলেন, ক্লাস ওয়ান, টু, থ্রি… প্রাইমারি স্কুলের ছাত্র, তার পরীক্ষার কাগজ (প্রশ্ন) নাকি ফাঁস হয়ে যায়! এ রকম অপরাধের পর মন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করে না, তাদেরকে (অভিযুক্ত শিক্ষক) বহিষ্কারও করা হয় না। এরা কি শিক্ষক থাকার উপযুক্ত? এ ধরনের ঘটনার পর মন্ত্রীরও থাকা উচিৎ না, কিছুতেই না। এ বিষয়টি দেশের তরুণ সমাজকে ভাবতে হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সফিউর রহমান মিলনায়তনে ন্যাশনাল ইয়ুথ ফোরামের বাৎসরিক জাতীয় সম্মেলন ‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্টে’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, চার বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।

যারা শিশু ধর্ষণ করে তাদের মৃত্যুদণ্ড সাজা দিতে হবে। যখন চারদিকে অ্যাসিড মারা হত, যেই এই অপরাধের সাজা মৃত্যুদ- হয়ে গেলে কাপুরুষরা সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। সাবেক এ প্রেসিডেন্ট বলেন, কাল আইন করা হোক যে, শিশু ধর্ষণের আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে মৃত্যুদ- দেয়া হবে, আমি গ্যারান্টি দিলামÑ তার সাত দিন পর থেকে শিশু ধর্ষণ হবে না। এ সময় সংবিধানে কোন আসামিকে ক্ষমা করে দেয়ার প্রেসিডেন্টের যে বিধান রয়েছে, তা রদ করারও আহ্বান জানান সাবেক এ প্রেসিডেন্ট। তিনি বলেন, তথাকথিত সাংবিধানিক অধিকার দিয়ে প্রেসিডেন্টের নামে দোষগুলো চাপানো হয়। আসে সরকার থেকে রিকোয়েস্ট, প্রেসিডেন্ট সই করে দেয়- ‘মাফ করিয়া দিলাম’। এই মাফ করার অধিকার প্রেসিডেন্টকে বন্ধ করতে হবে। সন্ত্রাসীদের মাফ করতে পারবেন না ও ধর্ষণকারীকে মাফ করতে পারবেন না।

বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্টের চেয়ারপারসন রুমানা ইসলাম সেতুর সভাপতিত্বে ‘সাইবার এথিকস অ্যান্ড ইয়ুথ এগেইনস্ট সাইবার ক্রাইম’ শীর্ষক অনুষ্ঠানের আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. শাজাহান ও সাবেক এমপি গোলাম মাওলা রনি বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

শিক্ষামন্ত্রীর পদে থাকা উচিত না: বি.চৌধুরী

আপডেট সময় ১০:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭