ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

আইফোন-আইপ্যাড ব্যবহারকারীদের জন্য জরুরি পরামর্শ

অাকাশ আইসিটি ডেস্ক:

আপনি কি অ্যাপলের কোনো যন্ত্র ব্যবহার করছেন? সম্ভাব্য হ্যাকিং ঝুঁকি এড়াতে জরুরি পরামর্শ দিয়েছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল। আইওএস ও ম্যাকওএস সফটওয়্যার হালনাগাদ করে নিতে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। ফরচুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য সম্প্রতি উন্মুক্ত করা নিরাপত্তা প্যাঁচটি হালনাগাদ করা গুরুত্বপূর্ণ। তা না হলে হ্যাক হওয়ার ঝুঁকিতে পড়তে হতে পারে।

সম্প্রতি অ্যাপল যন্ত্রে ‘ব্রডপন’ নামের একটি নিরাপত্তা ত্রুটি খুঁজে পাওয়া যায়। এর মাধ্যমে অ্যাপল যন্ত্রে বসানো ওয়াই-ফাই চিপ ব্যবহার করে যন্ত্রের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। নিরাপত্তা প্যাঁচে ওই নিরাপত্তা ত্রুটির বিষয়টি ঠিক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কম্পিউটার নিরাপত্তা সেবাদাতা এক্সোডাস ইনটেলিজেন্সের নিরাপত্তা গবেষক নিতাই আর্টেনসটেইন ওই নিরাপত্তা ত্রুটি বের করেন। তিনি বলেন, যতক্ষণ ওয়াই-ফাই রেঞ্জের মধ্যে অ্যাপলের যন্ত্র থাকবে হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে এটি।

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা সেটিংস মেনু থেকে সফটওয়্যার আপডেট অপশনে গিয়ে আইওএস ১০.৩. ৩ সংস্করণটি ইনস্টল করে নিতে পারেন। ম্যাক ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে আপডেট ট্যাব ব্যবহার করে ম্যাকওএস সিয়েরা ১০.১২. ৬ ডাউনলোড করে নিতে পারেন।

অ্যাপলের তৈরি যন্ত্রের এ ধরনের সমস্যা আগে অ্যান্ড্রয়েড চালিত যন্ত্রেও শনাক্ত করেছিলেন বিশ্লেষকেরা। এ মাসের শুরুর দিকে গুগল এর জন্য নিরাপত্তা প্যাঁচ হালনাগাদ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইফোন-আইপ্যাড ব্যবহারকারীদের জন্য জরুরি পরামর্শ

আপডেট সময় ১২:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭