ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপহাস করেছেন খালেদা: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করে মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপহাস করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবের গোলটেবিল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করে মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপহাস করেছেন। যারা দেশটা চায়নি, যারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন আপনি। আজ মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করে মুক্তিযোদ্ধাদের সঙ্গেও উপহাস করলেন।’

বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আন্দোলনের নামে দেশে জ্বালাও পোড়াও করার চেষ্টা করবেন না। জ্বালাও পোড়াও করলে দেশের মানুষ আপনাদের ছেড়ে দেবে না। এটা ২০১৪-১৫-১৬ সাল না। এটা ২০১৭ সাল।’

আয়োজক সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য নাভানা আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. গোলাম মাওলা, হকার্স লীগের সাধারণ সম্পাদক জাহেদ আলী প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপহাস করেছেন খালেদা: হাছান

আপডেট সময় ০৮:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭