ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গণশিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের আন্দোলন স্থগিত

অাকাশ জাতীয় ডেস্ক:

গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের আশ্বাসে অবশেষে আন্দোলন স্থগিত করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার দুপুরে বিকালে মন্ত্রণালয়ে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী। বৈঠকে তাদের দাবি-দাওয়া পূরণে মন্ত্রী আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত হয়।

পরে বাংলাদেশ প্রাথমিক সরকারি শিক্ষক মহাজোটের নেতা মো. শামসুদ্দীন সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা অনশন কর্মসূচি স্থগিত করলাম। আমরা মন্ত্রীর সঙ্গে আরও আলোচনা চালিয়ে যাব।’

‘বেতন বৈষম্য’নিরসনের দাবিতে গত শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আমরণ’ অনশন পালন শুরু করেন প্রাথমিকের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা।কর্মসূচিতে অংশ নেয়া দশজন শিক্ষক রবিবার অসুস্থ হয়ে পড়েন। সোমবারও বেশ কয়েকজন শিক্ষকের অসুস্থ হয়েছে।

শিক্ষকরা জানান, আগের বেতন স্কেলগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন পেতেন প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। কিন্তু ২০১৫ সালের বেতন কাঠামোতে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ব্যবধান তিন ধাপ। এখন প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে (মূল বেতন ১০ হাজার ২০০) বেতন পাচ্ছেন। আর প্রধান শিক্ষকরা পাচ্ছেন ১০তম গ্রেডে (মূল বেতন ১৬ হাজার টাকা)।

এই বৈষম্য নিরসনে প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন চান সহকারী শিক্ষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গণশিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের আন্দোলন স্থগিত

আপডেট সময় ০৭:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭