ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালয়েশিয়ায় আটক বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক!

আকাশ বিনোদন ডেস্ক:

আদম পাচারের অভিযোগে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনকে আটক করেছে মালয়েশিয়ার গোয়েন্দা পুলিশ। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাইনবোর্ডে মানবপাচারের অভিযোগে রোববার স্থানীয় সময় দিনগত রাতে কুয়ালালামপুরের একটি হোটেল থেকে আটক করা হয় মামুনকে। এখন তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলে জানা গেছে। গেলো ২৩ ডিসেম্বর ‘বাংলাদেশ নাইটস’ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে আগের দিন বাংলাদেশ ছাড়েন দেশীয় শোবিজের একঝাঁক তারকা শিল্পী। কিন্তু মালয়েশিয়া এয়ারপোর্টে নামার পর থেকেই নানা সমস্যার সম্মুখীন হতে থাকেন তাদের অনেকেই।

জানা যায়, সেখানে যাওয়া অনেককেই এয়ারপোর্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। বিষয়টির ব্যাপারে সেসময় আয়োজক প্রতিষ্ঠানের অন্যতম সদস্য মামুনের কাছে জানতে চাইলে তিনি চেপে যান। মালয়েশিয়া থেকে বেশ কয়েকটি সূত্র আরটিভি অনলাইনকে জানায়, সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মামুন মানবপাচার করছিলেন। সেখানে মানবপাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া লোকদের সঙ্গে অর্থ নিয়ে বনিবনা না হওয়াতে নিজের লোকজন দিয়ে আটকে রাখেন মামুন। রাতে কুয়ালালামপুরের ওই ফ্ল্যাট থেকে মানুষের চিৎকার শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এসময় পুলিশ এসে আটক করে এই তরুণ চিত্রপরিচালককে। এদিকে, মামুনের আটক হওয়ার গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই চিত্রপুরীতে শুরু হয়েছে তুমুল সমালোচনা। অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবে পরিচালক সমিতি এমনটাই শোনা যাচ্ছে।এর আগে এই পরিচালকের বিরুদ্ধে যৌথ প্রযোজনার নামে ভারতীয় ছবি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার অভিযোগ ওঠে। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি তার সদস্যপদ বাতিল করে। পরে অবশ্য বিশেষ বিবেচনায় তাকে ক্ষমা করে সদস্যপদ ফিরিয়ে দেয় পরিচালক সমিতি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় আটক বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক!

আপডেট সময় ০৪:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭