ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

আকাশ বিনোদন ডেস্ক:

অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্যের চেয়েও প্রত্যাশার পাল্লা ভারি। এইতো কয়েকদিন আগে পেয়েছেন মাদার টেরেসা স্মৃতি পুরস্কার। এবার এই নায়িকা প্রথমবারের মতো পেতে যাচ্ছেন ডক্টরেট ডিগ্রি। প্রিয়াঙ্কাকে ডক্টরেট ডিগ্রী দিচ্ছে তার নিজের এলাকার উত্তর প্রদেশের বরেলি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এই সুবাদে পাঁচ বছর পর নিজ এলাকায় যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।

জানা গেছে, আজ (২৪ ডিসেম্বর) প্রিয়াঙ্কা চোপড়ার হাতে এই সম্মানের ডিগ্রী তুলে দেয়া হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা নিজেই। সেখানে আরো থাকবেন বরেলি বিশবিদ্যালয়ের চ্যান্সেলর ডা. কেশব কুমার এ আগরওয়াল-সহ স্থানীয় একাধিক মন্ত্রী। সেখানে নিজের হাতে এই সম্মান গ্রহণ করবেন হলিউডের ‘বেওয়াচ’খ্যাত এই নায়িকা।

প্রিয়াঙ্কাকে মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস দেয়া হলেও তিনি সেখানে উপস্থিত ছিলেন না। মেয়ের হয়ে সম্মান গ্রহণ করেছিলেন এই নায়িকার মা মধু চোপড়া। এই নায়িকার মা বলেছিলেন, ছোটবেলা থেকেই অন্যের দুঃখ ভীষণভাবে প্রভাবিত করে প্রিয়াঙ্কাকে। অন্যের দুঃখ বোঝার মতো মন যার রয়েছে, আমি এমন একটা মেয়ে পেয়ে অনেক গর্বিত মধু চোপড়া।

চলতি বছর বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় সুযোগ পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় এই নায়িকার স্থান ৯৭। শত নারীর মধ্যে পিছিয়ে থাকলেও ফোবর্সের বিশেষ ক্যাটাগরিতে এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

Tag :
আপলোডকারীর তথ্য

ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট সময় ১১:০০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭