ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রিয়াঙ্কার ঝুলিতে আরও এক সম্মান

আকাশ বিনোদন ডেস্ক:

বছরের শেষটা ভালই যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। একের পর এক অ্যাওয়ার্ড পুরছেন নিজের ঝুলিতে। কিছুদিন আগেই মাদার টেরিজা স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আর এবার সাম্মান সূচক ডক্টরেট পেতে চলেছেন দেশি গার্ল। এই সুযোগেই প্রায় পাঁচ বছর পর ফিরতে চলেছেন নিজের হোমটাউন বরেলিতে।

বরেলি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকেই এই উপাধি দেওয়া হচ্ছে প্রিয়াঙ্কাকে। ২৪ তারিখই তার হাতে এই সম্মানের শংসাপত্র তুলে দেওয়া হবে বলে জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চ্যান্সেলর ডা. কেশব কুমার এ আগরওয়াল-সহ একাধিক মন্ত্রী। সেখানে নিজের হাতে এই সম্মান গ্রহণ করবেন প্রিয়াঙ্কা।

কিছুদিন আগেই মাদার টেরিজা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস দেওয়া হয় তাকে। তবে নিজে হাতে সে পুরস্কার নিতে আসতে পারেননি প্রিয়াঙ্কা। মেয়ের হয়ে সম্মান গ্রহণ করেন মা মধু চোপড়া। জানালেন, ছোটবেলা থেকেই অন্যের দুঃখ ভীষণভাবে প্রভাবিত করে প্রিয়াঙ্কাকে। অন্যের দুঃখ-দুর্দশা বোঝার মতো মন যার কাছে রয়েছে, এমন মেয়ে পেয়ে গর্বিত তিনি। এবার অবশ্য আগে থেকেই ভারতে চলেছে এসেছেন পি সি।

দেশে এসেও ভীষণ ব্যস্ত নায়িকা। ইতিমধ্যেই জি সিনে অ্যাওয়ার্ডস-এ পারফর্ম করে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সে ছবি। বি-টাউনে জোর গুঞ্জন, পাঁচ মিনিটের এই পারফরম্যান্সের জন্য নাকি ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন ‘কোয়ান্টিকো’ গার্ল।

ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর প্রিয়াঙ্কা। তাই যেখানেই যান ইনস্টিটিউশনের কিছু কাজে অংশ নিয়ে থাকেন। দেশে এসেও তার ব্যতিক্রম হয়নি। ছোট ছোট বাচ্চাদের সঙ্গেও দেখা করেছিলেন নায়িকা।

সব ঠিক থাকলে ২৪ তারিখ আবার ফিরে যাবেন নিজের হোমটাউনে। সেখানে পাবেন আরও একটি সম্মান। সাদরে তা গ্রহণ করবেন। তারপর কাজ সেরে ও ছুটি কাটিয়ে ফিরবেন হলিউডে। রেখে যাবেন আরও কিছু স্মৃতি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রিয়াঙ্কার ঝুলিতে আরও এক সম্মান

আপডেট সময় ১২:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭