ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রায়ের পর মোদিকেই দায়ী করলেন লালুপ্রসাদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর টুইটারে প্রতিক্রিয়া দিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। রাঁচির সিবিআই আদালতে রায়ের পরই বিজেপির ষড়যন্ত্রের ইঙ্গিত করেছেন তিনি।

আরজেডি সুপ্রিমোর সুরেই একই দাবি করেছেন দলের নেতারা। লালুপ্রসাদ টুইটারে লিখেছেন, ‘সত্য অনেক সময় মিথ্যা হয়ে যায়। অপপ্রচারের কারণে অর্ধ সত্যও সত্য হয়ে যেতে পারে। তা সত্ত্বেও ঘৃণাকে হারানো সম্ভব। সত্যের জয় হবেই। বিশ্বের অর্ধেক জায়গা বিচরণ করতে পারে মিথ্যা।

তিনি আরো লিখেছেন, ‘বিজেপি খুবই চালাক দল। ওরা নিজেদের অপপ্রচার ঢাকতে এবং ভোট পেতে বিরোধী শিবিরের নেতাদের হয়রানির রাজনীতি করে। এমন খেলা খেলেই থাকে ওরা।

শুধু তাই নয়, জাতপাতের রাজনীতিও উস্কে দিয়েছেন লালুপ্রসাদ যাদব। তাঁর কথায়, ‘প্রভাবশালী শ্রেণি সমাজকে বিভক্ত করার চেষ্টা করে। যখনই নিচুতলার কেউ অসাম্যর বিরুদ্ধে কথা বলে, তখনই তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ‘ নেলসন ম্যান্ডেলা, মার্টিন কিং লুথার, বাবা সাহেব আম্বেদকরের তুলনাও টেনেছেন আরজেডি সুপ্রিমো।

তিনি লিখেছেন, ‘নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, বাবা সাহেব আম্বেদকররা ব্যর্থ হলে, ইতিহাসে তাঁরা খলনায়ক হতেন। তাঁরা অবশ্য এখনো বৈষম্যকারীদের কাছে খলনায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়ের পর মোদিকেই দায়ী করলেন লালুপ্রসাদ

আপডেট সময় ০২:৩৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭