ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

হাসিনার নয়, খালেদা-তারেকের কথায়ই বাংলাদেশ চলবে: আমান

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার চেষ্টা করা হলে রাজপথ বন্ধ করে দেওয়া হবে মন্তব্য করেছেন তাঁর উপদেষ্টা আমানউল্লাহ আমান। আজ শনিবার সকালে জামালপুরে বিএনপির কর্মী সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা এ মন্তব্য করেন।

আমানউল্লাহ আমান অভিযোগ করে বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামমাত্র নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চায়। চেয়ারপারসনের উপদেষ্টা আরো বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা দেওয়ার চেষ্টা করা হলে আন্দোলনের মুখে সারা দেশে রাজপথ বন্ধ হয়ে যাবে। শেখ হাসিনার কথায় বাংলাদেশ চলবে না। খালেদা জিয়ার কথায়, তারেক রহমানের কথায় বাংলাদেশ চলবে।

এ সময় সব ধরনের চক্রান্তের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমানউল্লাহ আমান।

শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি এ কর্মী সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি আবদুল কাইয়ুম, বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, শাহিদা আক্তার রিতা ও সুলতান মাহমুদ বাবু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে ফের ‘পান্ডা কূটনীতি’ চীনের

হাসিনার নয়, খালেদা-তারেকের কথায়ই বাংলাদেশ চলবে: আমান

আপডেট সময় ০৪:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭