ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আগামী নির্বাচনে খালেদা পাবেন লাল নোটিশ: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়া যেহেতু নোটিশের খেলা শুরু করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন, তাই দেশের জনগণ আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তার দল বিএনপিকে লাল নোটিশ দেবে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জননেতা আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক চিত্রনায়িকা সাহারা বেগম কবরীর সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদার, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য দেন।

আগামী নির্বাচনে বিএনপিকে মাঠে থাকার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন যে নিয়মে হওয়ার কথা, ঠিক সেভাবেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করবেন না। নির্বাচনের মাঠে থাকতে হবে। মাঠ ছেড়ে পালাবেন না।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জনগণের রায় মেনে নিয়েছি। কিন্তু আমাদের দলীয় প্রার্থী কেন পরিজিত হলো? আমাদের কী দুর্বলতা ছিল. কী ত্রুটি ছিল তা আমরা দলীয় ফোরামে বিচার বিশ্লেষণ করবো। নির্বাচনে পরাজিত হলে তা মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে।’

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘নির্বাচনে জিতলে সুষ্ঠু হয়েছে, আর হারলে কারচুপি হয়েছে এটা কোনো কথা হতে পারে না। জিতলে মানবেন, হারলে মানবেন না এই মন মানসিকতার পরিবর্তন করতে হবে।’

বিএনপি নেতাদের অন্ধত্বের রোগে ধরেছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না। তাদের অন্ধত্বের রোগে ধরেছে। তাদের অন্ধত্ব দূর করতে ওষুধ আবিষ্কার করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে ফের ‘পান্ডা কূটনীতি’ চীনের

আগামী নির্বাচনে খালেদা পাবেন লাল নোটিশ: নাসিম

আপডেট সময় ০৩:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭