ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী ঈশ্বরদীতে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ আর সরিষাক্ষেতে নাতনির রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড নতুন রাষ্ট্রপতি দিয়ে সরকারকে যাত্রা শুরু করতে হবে: উমামা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়: আসাদুজ্জামান ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

বিরাট-অনুশকার রিসেপশনে কে সবচেয়ে দামি অতিথি?

আকাশ বিনোদন ডেস্ক:

বিয়েটা তাদের শুরুতে ওপেন সিক্রেটই ছিল। সবার অলক্ষ্যে বিয়ে করার জন্য বর-কনে পাড়ি দিয়েছিলেন সুদূর ইতালিতে। গত ১১ ডিসেম্বর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই হইচই পড়ে যায় গোটা ভারতজুড়ে।

বিরাট-অনুশকার বিয়ে যে এবছরের সবচেয়ে ‘হাইভোল্টেজ’ বিয়ে ছিল, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। বিয়ে যেন ঠিক সিনেমার মতোই ছিল। তবে ইতালিতে বিয়ে করলেও দেশে ফিরে দিল্লি এবং মুম্বাই দুই শহরেই রিসেপশন পার্টির আয়োজন করেছেন বিরটরা। বৃহস্পতিবার দিল্লির একটি পাঁচতারা হোটেলে আয়োজিত সেই রিসেপশন পার্টির বেশ কিছু ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তার মধ্যে একটি অবশ্যই শিখর ধাওয়ানের ছেলের। ছবিতে দেখা যাচ্ছে রিসেপশনের অনুষ্ঠানে অনুশকা শর্মার কোলে ঘুমিয়েই পড়েছেন শিখরের ছেলে জোরাবর ধাওয়ান।

বিশ্বের দ্বিতীয় দামি রিসোর্ট ইতালির টাসকানি রিসোর্টে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল বিরাট-অনুশকার। বিয়েতে পরিবারের লোকজন ও কাছে বন্ধুবান্ধবরা ছাড়া বিশেষ কেউ গিয়ে উঠতে পারেননি। বৃহস্পতিবার এবং আগামী ২৬ তারিখ মুম্বাইতে রিসেপশন পার্টি তাই সেলেব্রিটিদের ভিড়ে জমজমাট হবে, সেটাই স্বাভাবিক।

বৃহস্পতিবার রিসেপশন পার্টিতে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কিন্তু সবার নজর কাড়ল শিখর ধাওয়ানের ছেলেই। বিয়েতে এটাই হয়তো সবচেয়ে ‘কিউট মোমেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

বিরাট-অনুশকার রিসেপশনে কে সবচেয়ে দামি অতিথি?

আপডেট সময় ১১:১৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭