ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে ব্যাংক থেকে ১৭ হাজার কোটি রুপি জালিয়াতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে গত অর্থবছরে জালিয়াতির কারণে ব্যাংকগুলো থেকে ১৬ হাজার ৭৮৯ কোটি রুপির বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয় আজ শুক্রবার লোকসভায় এ তথ্য জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়েছে।

রিজার্ভ ব্যাংক জানিয়েছে, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে জমা দেওয়া জালিয়াতি পর্যবেক্ষণের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে জালিয়াতির মাধ্যমে তছরুপ হওয়া অর্থের পরিমাণ ১৬ হাজার ৭৮৯ কোটি রুপি। অর্থ প্রতিমন্ত্রী শিব প্রতাপ শুক্লা একটি লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন।

অর্থ প্রতিমন্ত্রী শিব প্রতাপ শুক্লা আরও বলেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক, তথ্য নিরাপত্তা নিরীক্ষা, ফরেনসিক এবং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের নিয়ে সাইবার নিরাপত্তা বিষয়ে একটি আন্তসম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির পর্যালোচনা ও পর্যবেক্ষণগুলো অন্য সবার সঙ্গে বিদ্যমান বা ঊর্ধ্বমুখী প্রযুক্তির সহজাত হুমকি এবং উপযুক্ত নীতিমালার সুপারিশ করে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে দেশের বিভিন্ন এলাকায় ব্যাংক ডাকাতি ও চুরির ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত অর্থের পরিমাণ প্রায় ৬৫ কোটি ৩০ লাখ রুপি।

এ ছাড়া চলতি অর্থবছরের প্রথমার্ধে ১৮ কোটি ৪৮ লাখ রুপি তছরুপের ঘটনায় ৩৯৩টি মামলা হয়েছে। শুক্লা বলেন, এসব ঘটনায় ভারতীয় রিজার্ভ ব্যাংক বিভিন্ন সময়ে ব্যাংকগুলোকে তাদের শাখা এবং এটিএমের নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছে।

আরেক প্রশ্নের জবাবে অপর অর্থ প্রতিমন্ত্রী পি রাধাকৃষ্ণন বলেন, সম্প্রতি ৫০০ ও ২০০০ রুপির নতুন জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। এ ক্ষেত্রে অধিকাংশ নোটের সিরিয়াল সংখ্যা একই পাওয়া যায় বলে তিনি জানান। তিনি বলেন, বিদ্যমান রেকর্ড অনুযায়ী, অবৈধ কার্যক্রম (প্রতিরোধ) আইন অনুসারে নির্ধারিত ৫০০ ও ২০০০ রুপির নতুন নোটে সংশ্লিষ্ট সংস্থাগুলো কোনো উচ্চমানের জাল সম্পর্কে প্রতিবেদন দাখিল করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতে ব্যাংক থেকে ১৭ হাজার কোটি রুপি জালিয়াতি

আপডেট সময় ১২:৫৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭