ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দিল্লিতে বাবার আশ্রম থেকে ৪০ নাবালিকা উদ্ধার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে রাজধানী দিল্লির রোহিণী এলাকায় এক স্বঘোষিত বাবার আশ্রম থেকে ৪০ জন নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। অনেক দিন ধরেই অভিযোগ আসছিল রোহিণীর ওই আশ্রমে নাবালিকা ও মহিলাদের আটকে রেখে যৌন নির্যাতন করছেন আশ্রমেরই স্বঘোষিত বাবা বিরেন্দ্র দেব দীক্ষিত।

আশ্রমের থাকা মেয়েদের অভিভাবকরা এ বিষয়ে অভিযোগ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন। অভিযোগ পাওয়ার পরই কয়েকজন আইনজীবী এবং দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে নিয়ে একটি প্যানেল গঠন করে বিষয়টি তদন্ত করতে বলে আদালত। তারপরই অভিযান চালানো হয়।

আশ্রমের নাম আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার রাতে রোহিণীর ওই আশ্রমে পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল ও তার দলবল। সেখান থেকে ওই মেয়েদের উদ্ধার করা হয়।

মেল টুডে-র রিপোর্টে প্রকাশিত, গত মঙ্গলবারই ওই আশ্রমে প্রথম অভিযান চালায় দিল্লি পুলিশের একটি দল। সে সময়ে আশ্রমের বিভিন্ন জায়গায় ওষুধ ও ইঞ্জেকশনের সিরিঞ্জ পড়ে থাকতে দেখেন তদন্তকারীরা। তিন দিন ধরে অভিযান চালানোর পর ওই নাবালিকাদের উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মেল টুডে-র রিপোর্টে আরও বলা হয়েছে, আশ্রমের ওই মেয়েদের তাদের পরিবারের সঙ্গে দেখা করতে দেয়া হত না। শুধু তাই নয়, সূর্যের আলো ঢোকে না এমন একটি ঘরের মধ্যে তাদের আটকে রাখা হত বলে অভিযোগ।

উদ্ধার হওয়া ওই মেয়েদের অভিভাবকদের দাবি, বিরেন্দ্র দীক্ষিত তাদের বুঝিয়ে মেয়েদের আশ্রমে নিয়ে আসার ব্যবস্থা করতেন। স্বেচ্ছায় মেয়েদের তার হাতে তুলে দিলেন, স্ট্যাম্প পেপারে এভাবেই তাদের দিয়ে লিখিয়ে নিতেন বাবা। আশ্রমেই সেই মেয়েদের যৌন নির্যাতন ও ধর্ষণ করা হত বলেও অভিযোগ।

অভিযোগ তুলেছেন আশ্রমের প্রতিবেশীরাও। এক প্রতিবেশীর দাবি, মেয়েদের আশ্রমে আটকে রেখে যৌনকর্মী হিসেবে প্রশিক্ষণ দেয়া হত। অন্য এক প্রতিবেশী সেই একই অভিযোগ তুলে সংবাদ সংস্থা এএনআই-কে জানান, আশ্রমের মেয়েদের প্রায়ই বাসে করে আশ্রমের বাইরে নিয়ে যাওয়া হত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

দিল্লিতে বাবার আশ্রম থেকে ৪০ নাবালিকা উদ্ধার

আপডেট সময় ০৫:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭