ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাস্তায় সহকর্মী তরুণীকে পুড়িয়ে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ২৪ বছর বয়সী এক তরুণীকে প্রকাশ্য রাস্তায় জীবন্ত পুড়িয়ে মারল তারই প্রাক্তন সহকর্মী। বৃহস্পতিবার ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রবাদে এই ঘটনা ঘটেছে। ঐ তরুণীর নাম সন্ধ্যা রানি। তিনি সেকেন্দ্রাবাদে একটি সংস্থায় রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। অভিযুক্ত ওই সহকর্মীর নাম কার্তিক(২৮)।

পুলিশ জানিয়েছে, বছর দুয়েক আগে কার্তিক ও সন্ধ্যা একই অফিসে কাজ করতেন। অভিযোগ, সেই সময় থেকেই সন্ধ্যাকে নানাভাবে উত্যক্ত করতেন কার্তিক। বেশ কয়েক বার বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু সন্ধ্যা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝামেলা হত।

পুলিশ জানিয়েছে, বছরখানেক আগে কার্তিকের চাকরি চলে যায়। কিন্তু তারপরেও তিনি সন্ধ্যাকে উত্যক্ত করা বন্ধ করেননি। উল্টো প্রস্তাব ফিরিয়ে দেয়ার জন্য সন্ধ্যাকে হুমকি দেয়াও শুরু করেছিলেন। পাশাপাশি সন্ধ্যাকে চাকরি ছাড়ার জন্য চাপ দিতে থাকেন।কিন্তু সেই হুমকিতে আমল দেননি সন্ধ্যা।

গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সে সময় কার্তিক বাইক নিয়ে সন্ধ্যার পথ আটকায়। তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটিও হয়। তারপরই কার্তিক হঠাৎ একটি জারিক্যান থেকে কেরোসিন তেল বের করে সন্ধ্যার গায়ে ঢেলে আগুন জ্বালিয়ে দেন। তারপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

রাস্তায় এক তরুণীকে আগুনে পুড়তে দেখে স্থানীয় বাসিন্দারা এসে তাকে উদ্ধার করে গান্ধি হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যার শরীরের প্রায় ৬০ শতাংশই পুড়ে গিয়েছিল। শুক্রবার সকালে মৃত্যু হয় তার। কার্তিককে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রাস্তায় সহকর্মী তরুণীকে পুড়িয়ে হত্যা

আপডেট সময় ০৫:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭