ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জনগণ আ.লীগ-বিএনপির হাত থেকে মুক্তি চায়: বি. চৌধুরী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ-বিএনপির জনপ্রিয়তা কমেছে। জনগণ তাদের হাত থেকে মুক্তি চায়। জনগণ নতুন শক্তির আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে।’

শুক্রবার বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জন দল (বিজেডি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বি. চৌধুরী বলেন, ‘রসিক নির্বাচনে সরকারি দল ভোট কারচুপি করতে পারেনি। এ কারণেই তাদের পরাজয় স্বীকার করে নিতে হয়েছে। এর মধ্য দিয়ে সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে জনগণ। দেশবাসী জনগণের পক্ষের রাজনৈতিক শক্তির পথ চেয়ে আছে। আর যুক্ত ফ্রন্ট জনগণের সেই কাঙ্ক্ষিত মুক্তি সংগ্রামে নেতৃত্ব দেবে।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘সরকারি দলের প্রায় সবাই দুর্নীতিতে আচ্ছাদিত। দুর্নীতি এখন এক মহাব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধির বিরুদ্ধেই সংগ্রাম গড়ে তুলতে হবে।’

বি চৌধুরী বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কোমলমতি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ধ্বংস করতে প্রশ্নপত্র ফাঁস, নারী-শিশু ধর্ষণ, হত্যা-গুম-নির্যাতনের মাধ্যমে জনজীবনে অস্থিরতা সৃষ্টিকারী এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।’ তিনি দুই মেরুর লুটেরাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বিজয়ের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান।

বিজেডি’র চেয়ারম্যান ডা. এস.এম শাজাহানের সভাপতিত্বে ও মহাসচিব মাহবুবুর রহমান জয় চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, কৃষক-শ্রমিক জনতা লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আবদুল নূর, সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশিদ, জনদলের ভাইস চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম, আবুল হাশেম সরকার, ক্যাপ্টেন (অব.) রফিক আহমেদ, যুগ্ম মহাসচিব সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, হারুন অর রশীদ, ঢাকা মহানগরের আহ্বায়ক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক জনদলের সদস্য সচিব মিলন বসু, শ্রমিক জনদলের আহ্বায়ক এমরান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিলেন কাতারের আমীর

জনগণ আ.লীগ-বিএনপির হাত থেকে মুক্তি চায়: বি. চৌধুরী

আপডেট সময় ০৩:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭