ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

পাত্তাই পেলেন না এরশাদের ভাতিজা

অাকাশ জাতীয় ডেস্ক:

এরশাদ আর লাঙ্গলের জন্য অন্তঃপ্রাণ রংপুরের মানুষ সেটার প্রমাণ আবার দেখিয়েছেন তারা। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এরশাদের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফও প্রার্থী ছিলেন। চাচার কথা উপেক্ষা করে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। পরে তাকে দল থেকে বহিষ্কার করেন এরশাদ। ফলে ভোটের লড়াইয়ে তিনি পাত্তাই পাননি। হারিয়েছেন জামানতও। সর্বসাকুল্যে ভোট পেয়েছেন দুই হাজার ৩১৯টি।

জানা যায়, আসিফ এই নির্বাচনে লাঙ্গল পেতে পারিবারিকভাবে অনেক চেষ্টা চালিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত এরশাদ তার শহরে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেন জনপ্রিয় নেতা মোস্তাফিজার রহমান মোস্তফাকে। পরে আসিফ বিদ্রোহী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেন।

গত ৮ ডিসেম্বর ভাতিজা আসিফকে দল থেকে বহিষ্কার করেন দলীয় প্রধান এরশাদ। তবে আসিফ বলিষ্ঠভাবে বিশ্বাসী ছিলেন তাকে নগরবাসী বাছাই করবে। তিনি বলেছিলেন, ‘ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনে মার্কা কোনো ফ্যাক্টর হবে না। জাপার প্রার্থীর অবস্থান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আমার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। তাই আমার প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ প্রার্থী ঝন্টুর সঙ্গে।’

তবে নির্বাচনে তার এই বিপুল পরাজয়ে তিনি অনেকটা মুষড়ে পড়েছেন। ফল ঘোষণার পর তিনি কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না। তাকে এখন ফোনেও পাচ্ছেন না সাংবাদিকরা।

এরশাদের ছোট ভাই প্রয়াত মোজাম্মেল হোসেন লালুর ছেলে শাহরিয়ার আসিফ। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি রংপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০১৪ সালে চাচার নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করেন জাপার এ যুগ্ম মহাসচিব। তিনি রংপুর জেলা জাপার সদস্য সচিব পদেও ছিলেন। দলের সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

পাত্তাই পেলেন না এরশাদের ভাতিজা

আপডেট সময় ০১:২৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭