ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজ কেন্দ্রেও হারলেন ঝন্টু

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে প্রধান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু বিপুল ব্যবধানে পিছিয়ে। তিনি এমনকি হেরেছেন নিজের কেন্দ্রেও।

নগরীর ২৪ নং ওয়ার্ডের সালেমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ঝন্টু। এই কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থীর মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯৮৫ ভোট। আর ঝন্টু পেয়েছেন ৭৪২ ভোট। এই কেন্দ্রে বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা পেয়েছেন ২৫০ ভোট।

আজ বৃহস্পতিবার সকাল আটা থেকে বিকেল চারটা পর‌্যন্ত একটানা ভোট নেয়া হয় এই সিটি করপোরেশন নির্বাচনে।

সর্বশেষ পাওয়া ১২৫টি কেন্দ্রের ফলাফলে লাঙ্গল প্রতীক ১ লাখ ৯ হাজার ৩৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। ঝন্টুর নৌকা প্রতীক পেয়েছে ৪১ হাজার ১৩৩ ভোট। আর ধানের শীষ ১৯ হাজার ৭২৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। মোট ১৬৩টি কেন্দ্রে ভোট নেয়া হয়।

২০১২ সালে রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে জিতেছিলেন জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া ঝণ্টু। তখন তিনি জাতীয় পার্টির প্রার্থী মোস্তফাকে হারিয়েছিলেন প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে। এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট হয়েছে এই সিটি নির্বাচনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিজ কেন্দ্রেও হারলেন ঝন্টু

আপডেট সময় ০২:০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭