ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

খালেদার মামলার রায় নিয়ে অস্থিতিশীলতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল অবস্থার চেষ্টা হলে কঠোর হাতে তা মোকাবেলার হুঁশিয়রি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, ‘তার (খালেদা জিয়া) মামলা ঘিরে যদি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হলে তা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সবসময়ের জন্য প্রস্তুত রয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে পাবনার চাটমোহরে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। গত চার কার্যদিবসে দুর্নীতির দুই মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার হাজিরা শেষে রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবারও বিএনপি কর্মীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ আটক করেছে কয়েকজনকে।

দুই মামলার মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার শেষ পর্যাায়ে। আজই এই মামলার যুক্তিকর্ত শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি নেত্রীর আইনজীবীরা বক্তব্য শেখ করতে না পারায় আদালত আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর আবার যুক্তি উপস্থাপনের সুযোগ দিয়েছেন। বিএনপি নেতাদের অভিযোগ, এই মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে সরকার তাকে আগামী জাতীয় নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করতে চায়। আর এমনটি হলে তারা কঠোর আন্দোলনের হুমকি দিয়ে রেখেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কী রায় হবে তা বিচারকরা জানেন। আদালতের বিচারে যা হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।’ জঙ্গিবাদ দমনে নিরাপত্তা বাহিনী কাজ করলেও সম্পূর্ণরুপে জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলা যায়নি বলেও মন্তব্য করেন মন্ত্রী। বলেন, ‘আমরা জনগণের সহায়তায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রেখেছি।’

এর আগে হা-িয়াল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাবনা-৩ আসনের সংসক সদস্য মকবুল হোসেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, র‌্যাব-১২ এর কমান্ডিং অফিসার সেলিম মো. জাহাঙ্গীর, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবিরও সেখানে বক্তব্য রাখেন। এই সমাবেশ শেষে ভাঙ্গুড়া থানা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। এরপর সেখানে আরও একটি সমাবেশে বক্তব্য দেন তিনি। এছাড়া জেলার ফরিদপুরে নবনির্মিত থানা ভবনের ফলক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

খালেদার মামলার রায় নিয়ে অস্থিতিশীলতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭