ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

গণতন্ত্র নয় চুরিতন্ত্র আ.লীগের মূলমন্ত্র: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

গণতন্ত্র নয়, চুরিতন্ত্র ক্ষমতাসীন আওয়ামী লীগের মূলমন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেলে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সরকার আত্মীয়স্বজন দলীয় লোকদের ব্যাংক দিয়েছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এত চুরি সেখানে হয়েছে। আগে আওয়ামী লীগের মূলমন্ত্র বলা হতো গণতন্ত্র। এখন ওটা হলো চুরিতন্ত্র। প্রতিটি ব্যাংকে চুরি করে এমন একটি অবস্থা তৈরি করেছে যে ব্যাংকের আমানতকারীরা বলছেন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।’

সরকার দেশের অর্থনীতি, বিশেষ করে ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক গিলে ফেলেছে, বেসিক ব্যাংক গিলে ফেলেছে। বাংলাদেশ ব্যাংক গিলে ফেলার চেষ্টা করেছিল। বৈদেশিক আয় কমতে শুরু করেছে। তৈরি পোশাক কারখানাগুলো লোকসানের মুখে। প্রতিদিন খবরের কাগজে প্রশ্নপত্র ফাঁসের খবর।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির চেয়ারপারসনের আইনি নোটিশ সম্পর্কে মির্চজা ফখরুল বলেন, ‘কোথা থেকে ভুয়া কাগজ, ভুয়া টেলিভিশন-অনলাইন দিয়ে আমাদের নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের কথা বলে। আমরা বলেছি, প্রমাণ করেন। পারেননি বলে উকিল নোটিশ দেওয়া হয়েছে। ৩০ দিনের মধ্যে প্রমাণ করতে না পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে শুধু বোকা বানিয়ে যাবেন না। বাংলাদেশের মানুষকে এত বোকা ভেবে লাভ নেই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবির ও অনিয়মে বিপর্যস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস

গণতন্ত্র নয় চুরিতন্ত্র আ.লীগের মূলমন্ত্র: ফখরুল

আপডেট সময় ১২:৪৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭