ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাধবপুরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে সোহেল নামে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহেল উপজেলার বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের এলেম খার ছেলে। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবার জানায়, বিদেশ থেকে ফেরত এসে সোহেল ৩/৪মাস আগে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে যাত্রী আনা-নেয়া করত। গত সোমবার রাত ৮টার পর থেকে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে সোহেলকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার ভোরে বহরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে একটি ধান ক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে সোহেলের পরিবার এটি সোহেলের লাশ হিসেবে শনাক্ত করে। পরে পুলিশে খবর দিলে তা উদ্ধার করা হয়।

নিহতের পরিবার আরো জানায়, দুর্বৃত্তরা মোটরসাইকেল ছিনিয়ে সোহেলকে খুন করে পালিয়ে গেছে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কাওছার আলম জানান, খুনের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাধবপুরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ১০:১১:২২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭