ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে সাংবাদিকদের ওপর হামলায় ১১৪ জন গ্রেপ্তার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গত তিন বছরে ভারতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১৮৯টি মামলা হয়েছে। আর এসব মামলায় ১১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সংবাদ কর্মীদের ওপর হামলা ও তার প্রেক্ষিতে ব্যবস্থা নিয়ে লোকসভায় তথ্য পেশ করেছে কেন্দ্রীয় সরকার।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ অহির জানিয়েছেন, গত তিন বছরে সাংবাদিকদের ওপর হামলার ১৮৯টি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে ১১৪টি ক্ষেত্রে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে ২০১৬ সালে ৪৭টি হামলার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগের বছর ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে সবচেয়ে বেশি হামলার ঘটনা ২০১৪ সালে। ১১৪টি মামলা দায়ের করা হয় সংবাদমাধ্যম বা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়। মাত্র ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।

অহির আরও জানান, গত তিন বছরে শুধুমাত্র উত্তর প্রদেশে এই সংক্রান্ত ৬৭টি ও মধ্যপ্রদেশের ৫০টি মামলা দায়ের করা হয়েছে। এই ইস্যুতেই মঙ্গলবার লোকসভায় প্রশ্ন করা হয় সরকারকে। তখনই এই তথ্য প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ভারতে সাংবাদিকদের ওপর হামলায় ১১৪ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭