ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নসিমনচালক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ওবায়দুর রহমান নামের এক নসিমনচালক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কানাইপুর-চিতারবাজার আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার দাঁদপুর ইউনিয়নের ভাটদি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নসিমন চালক মো. ওবায়দুর শেখ পূর্ব ভাটদি গ্রামের পাঁচু শেখের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চিতারবাজারগামী একটি ট্রাকের সাথে কানাইপুরগামী একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে নসিমনটি সড়কের ওপর উল্টে যায়। এসময় নসিমনচালক ওবায়দুর ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আজিজুল মল্লিক নামে এক নসিমন যাত্রী আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ ও ট্রাকের চালককে আটক করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নসিমনচালক নিহত

আপডেট সময় ১০:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭