ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু যুক্তরাষ্ট্রের যুদ্ধ‌বির‌তির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব লাশ চুরির ভয়ে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ

এক মিনিটে মজাদার আইসক্রিম

আকাশ নিউজ ডেস্ক:

ছেলেবেলায় ‘আইসক্রিম’ ডাক শুনে ছুটে যাননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আট আনা বা এক টাকায় আইসক্রিম খাওয়ার স্মৃতি এখনো চোখের সামনে জ্বলজ্বল করে উঠে। কিন্তু শৈশব-কৈশোরে যে আইসক্রিম খেয়েছেন, তা হয়তো মালাই আইসক্রিম সেগারিন ফ্লেভার কিংবা সেগারিন ফ্লেভার। তবে এখন এক মিনিটে ভিন্ন স্বাদের মজাদার আইসক্রিম খেতে পারেন।

তার জন্য আপনাকে বেশি দূরে যাওয়ার দরকার নেই। ইলিশের বাড়ি চাঁদপুরেই তৈরি হয় বিখ্যাত এ আইসক্রিম। মাত্র এক মিনিটেই তৈরি হয় বলে এর নামকরণ করা হয়েছে ওয়ান মিনিট আইসক্রিম। শুধু আইসক্রিম নয়, এখানকার মিষ্টিও খুব চমৎকার এবং সুস্বাদু।

আইসক্রিমটি নরম এবং ভিন্ন স্বাদের। চাঁদপুর সদরের নতুন বাজার প্রেসক্লাব রোডে অবস্থিত এ প্রতিষ্ঠানটি। তাৎক্ষণিকভাবেই তৈরি হয় এ আইসক্রিম। এটি বিদ্যুতের সাহায্যে মাত্র এক মিনিট সময় ব্যয় হয়। এর জন্য রয়েছে সয়ংক্রিয় মেশিন। তবে এই মেশিনটি ভারত থেকে আনা হয়েছে।

প্রায় একশ বছরের পুরনো সম্পদ সাহা প্রতিষ্ঠিত, এ প্রতিষ্ঠানটি এখনোও দেখাশোনা করেন তার ছেলে সম্পক সাহা। প্রতিকাপ আইসক্রিমের দাম চল্লিশ টাকা। এ ব্যাপারে সম্পক সাহা বলেন, ‘বাবার স্মৃতি ধরে রাখতেই মিষ্টির পাশাপাশি আইসক্রিমও চালু করেছি। সম্পক সাহা বলেন বর্তমানে শুধু মেশিনটা চেঞ্জ করেছি। ভারত থেকে নতুন মেশিন এনে বসিয়েছি। ওয়ান মিনিট আইসক্রিম মানুষ আগের মতোই পছন্দ করে।’

চাঁদপুরে বেড়াতে এসে আইসক্রিম খেয়ে মাহাবুর আলম সোহাগ বলেন, ‘বাজারে অনেক ধরনের বক্সে মোড়ানো বা চাকচিক্যময় প্যাকেট আইসক্রিম পাওয়া যায়। তার চেয়েও ভিন্ন স্বাদের ওয়ান মিনিট আইসক্রিম। বলতে গেলে, গরম গরম আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। চোখের সামনে তৈরি হয়, সঙ্গে সঙ্গে খাওয়া অনেক আনন্দের।’

Tag :
আপলোডকারীর তথ্য

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি

এক মিনিটে মজাদার আইসক্রিম

আপডেট সময় ০১:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭