ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ফেসবুকে বিনা মূল্যে খবর পড়ার দিন শেষ

অাকাশ আইসিটি ডেস্ক:

ফেসবুকে খবর পড়তে হলে ব্যবহারকারীকে অর্থ খরচ করতে হবে। ফেসবুক সম্প্রতি এ ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে। খবর প্রকাশক বা সংবাদ সংস্থাগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ।ব্যবহারকারী কতগুলো খবর পড়তে পারবেন বা শেয়ার করতে পারবেন, তা নির্দিষ্ট করা থাকবে। অর্থাৎ নির্দিষ্টসংখ্যক খবর বিনা মূল্যে পড়ার বা শেয়ার করার সুযোগ থাকবে। বেশি খবর পড়তে গেলে অর্থ খরচ করে পড়তে হবে।

ফেসবুকের খবর অংশীদারত্ব বিভাগের প্রধান ক্যাম্পবেল ব্রাউন বলেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ফেসবুকে নির্দিষ্ট প্রকাশকের ১০টি খবর পড়ার পর অর্থ খরচ করা লাগবে। গত মঙ্গলবার নিউইয়র্কে এক সম্মেলনে ব্রাউন এ কথা বলেন। তিনি বলেন, সংবাদ সংস্থাগুলো ফেসবুকের কাছে তাঁদের সাবসক্রিপশন সুবিধা দেওয়ার দাবি করছিল।বর্তমানে ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেলস ফিচারটি বিনা মূল্যে ব্যবহার করা যায়।

ব্রাউন বলেছেন, প্রকাশকদের সঙ্গে আলোচনার প্রাথমিক পর্যায়ে আছে ফেসবুক। সাবসক্রিপশনভিত্তিক উন্নত ব্যবসার মডেল দাঁড় করানোর চেষ্টা চলছে।গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে সংবাদ প্রকাশকেরা একজোট হয়ে গুগল ও ফেসবুকের একচেটিয়া বিজ্ঞাপন ব্যবসার বিরুদ্ধে দাঁড়াতে কংগ্রেসের কাছে অনুমতি চেয়েছে।

বর্তমানে ডিজিটাল বিজ্ঞাপনের অধিকাংশ গুগল ও ফেসবুকের দখলে। খবর সেখানে পোস্ট হলেও প্রকাশকেরা ক্ষতির মুখে পড়ছেন। গুগল ও ফেসবুক লিংক শেয়ারের ফলে মূল ওয়েবসাইটে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। ফলে সংবাদ সংস্থাগুলো ফেসবুকের বিরুদ্ধে একজোট হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

ফেসবুকে বিনা মূল্যে খবর পড়ার দিন শেষ

আপডেট সময় ১২:৫৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭