ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাকিব খানের বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন দাখিলের তাগিদ

আকাশ বিনোদন ডেস্ক:

হবিগঞ্জে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অটোরিকশা চালকের দায়ের করা প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তাগিদ দিয়েছেন আদালত।

সোমবার ধার্য করা দিনে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহান মামলার তদন্তকারী কর্মকর্তাকে এ তাগিদ দেন।  পরে এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় ২০১৮ সালের ৬ ফেরুয়ারি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ মজিদ জানান, মামলার প্রতিবেদন নির্ধারিত তারিখে দাখিল না করায় তিনি আবেদন করলে বিজ্ঞ বিচারক এ তাগিদ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইকবাল বাহার জানান, তদন্ত কাজ এগিয়ে চলেছে। মামলার আসামিরা দেশের বিভিন্ন এলাকার হওয়ায় তদন্তে বিলম্ব হচ্ছে।  বিশেষ করে প্রধান আসামি সাকিব খান দেশে না থাকায় তার বক্তব্য নেওয়া যাচ্ছে না।  তাকে হবিগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এর জন্য সময় প্রার্থনা করে আদালতে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২৯ অক্টোবর প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ এনে হবিগঞ্জে একটি মামলা দায়ের করেন ইজাজুল মিয়া নামে এক অটোরিকশা চালক। অনুমতি না নিয়ে ‘রাজনীতি’ চলচ্চিত্রে ইজাজুলের মোবাইল নম্বর ব্যবহার ও শাকিব ভক্তদের ফোনে অতিষ্ট হয়ে তিনি মামলাটি দায়ের করেন। মামলায় শাকিব খানের পাশাপাশি ‘রাজনীতি’র পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকেও আসামি করা হয়। ইজাজুলের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাকিব খানের বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন দাখিলের তাগিদ

আপডেট সময় ০৭:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭