ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘জীবনে প্রথম বার…’ বলছেন ক্যাটরিনা! কিন্তু কী

অাকাশ বিনোদন ডেস্ক:

ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে ট্যাগলাইনে লিখলেন, ‘‘জীবনে প্রথম বার…’’। কিন্তু কী এমন করলেন ক্যাটরিনা? তাও আবার জীবনে প্রথম বার?

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে ‘ল্যায়লা’ চরিত্রে স্কুবা ডাইভিং ইনস্ট্রাক্টরের চরিত্রে নজর কেড়েছিলেন ক্যাট। এ বার অবশ্য সমুদ্রের তলায় নয়, জলের উপরেই বাজিমাৎ অভিনেত্রীর। খুব বেশি ‘স্কিলড’ না মনে হলেও, খারাপ সার্ফ করেন না ক্যাটরিনা!

তেমনটাই মনে করছেন ক্যাটের ঘনিষ্ঠরা। টুইটার-ইনস্টাগ্রামে খুব বেশি ‘অ্যাকটিভ’ না হলেও, শনিবার একটি ভিডিও আপলোড করেছেন তিনি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মরোক্কোর অশান্ত সমুদ্রে সার্ফিংয়ে মেতেছেন অভিনেত্রী। আর সেখানেই লিখেছেন, ‘জীবনে প্রথম বার…।’’

বলিউডে আসার পর থেকে নানা রূপে ক্যাটরিনাকে দেখা গিয়েছে। অভিনয়ের ‘স্কিল’ বাড়ানোর পাশাপাশি নাচ, ফিটনেসেও বাড়তি গুরুত্ব দিয়েছেন ক্যাট। আপাতত তিনি সলমনের সঙ্গে মরোক্কোতে রয়েছেন। না, দুই প্রাক্তন মিলে ছুটি কাটানোর জন্য নয়, ছবির শুটিংয়ে ব্যস্ত তাঁরা। আলি আব্বাস জাফরের নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’র শুটিং চলছে মরোক্কোতে।

সেখানেই কাজের ফাঁকে একটু ব্রেক নিয়েছিলেন ক্যাট। অতলান্তিকের ‘ইসাওরা’ শহরের সমুদ্রে সার্ফিং শিখছেন ক্যাটরিনা। আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করতেই তা ভাইরাল

Tag :
আপলোডকারীর তথ্য

‘জীবনে প্রথম বার…’ বলছেন ক্যাটরিনা! কিন্তু কী

আপডেট সময় ১২:৩২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭