ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সন্ত্রাসী দলকে ভোট দেবে না জনগণ: নৌপরিবহন মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসীদের দলকে ভোট দেবে না জনগণ। তারা ক্ষমতায় এলে দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দেবে। রবিবার সকাল ১০টায় মাদারীপুরে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, একাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। শেখ হাসিনার উন্নয়ন দেখে জনগণ আবারো নৌকায় ভোট দেবে।

তিনি আরো বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে যারা লালন করে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষ হত্যা করে। তাদের বাংলার জনগণ কখনোই ভোট দেবে না। দেশের জনগণ জানে, এই সন্ত্রাসী দল ক্ষমতায় এলে তারা দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দেবে। এজন্য তাদের ভোট দেবে না জনগণ। ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার সরকারের হাত ধরে এই দেশ হবে উন্নত বাংলাদেশ। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শাজাহান খান বলেন, আগামী নির্বাচনে প্রার্থীর যোগ্যতা, ব্যক্তিগত জনপ্রিয়তা, রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি আনুগত্য, জনগণের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেসকল প্রার্থীকে মনোনয়ন দেবেন।

এ সময় আরো ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান, জেলা মহিলা সংস্থার সভাপতি ফরিদা হাসান পল্লবী প্রমুখ। পরে মন্ত্রী মাদারীপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গণতন্ত্র পুনরুদ্ধার

সন্ত্রাসী দলকে ভোট দেবে না জনগণ: নৌপরিবহন মন্ত্রী

আপডেট সময় ১০:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭