ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কঙ্গনার নায়ক হয়ে ফের বলিউডে যিশু

আকাশ বিনোদন ডেস্ক:

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। কলকাতার ছবিতে যিশুর উপস্থিতি মানেই দারুণ কিছু। বিশেষ করে মজার মজার সব কাণ্ড ঘটিয়ে যিশু দর্শকের পেটে খিল ধরিয়ে দিতে পারেন। এই অভিনেতা টালিউড ছাড়িয়ে কাজ করছেন বলিউডেও।

এর আগে অমিতাভ বচ্চনের সঙ্গে দ্য লাস্ট ইয়ার, রনবীর কাপুরের বরফী, রানী মুখার্জির মহারানীসহ দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেতা। নতুন করে জানা গেল, ফের বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন যিশু।

এবার কঙ্গনা রানাওয়াতের নায়ক হিসেবে দেখা যাবে যিশুকে। ছবি নাম ‘মণিকর্ণিকা; দ্য কুইন অব ঝাঁসি’। এখানে কঙ্গনা অভিনয় করছেন রানীর চরিত্রে, আর যিশুকে দেখা যাবে রাজা হিসেবে। এমনটা জানিয়েছে কলকাতার প্রথমসারির একটি পত্রিকা। ওই খবরে বলা হয়েছে, ২০১৮ সালের শুরু থেকেই যিশু ক্যামেরার সামনে দাঁড়াবেন। তবে এ ব্যাপারে যিশুর বক্তব্য পাওয়া যায়নি।

আগেই ‘মণিকর্ণিকা; দ্য কুইন অব ঝাঁসি’ ছবির শুটিং শুরু হয়েছে। একবার শুটিং করতে গিয়ে বেকাদায় পড়েছিলেন কঙ্গনা। তলোয়ার চালাতে গিয়ে তার কপালে নাকি ১৫টি সেলাই পর্যন্ত দিতে হয়েছিল। এই ছবিটি পরিচালনা করছেন ক্রিশ। তিনি আগেই জানিয়েছেন, ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’ ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালের এপ্রিল মাসে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কঙ্গনার নায়ক হয়ে ফের বলিউডে যিশু

আপডেট সময় ০৭:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭