ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদার্থের নতুন গঠন আবিষ্কার গবেষকদের

আকাশ আইসিটি ডেস্ক:

অতিপরিবাহির চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে পদার্থের নতুন গঠন আবিষ্কার করলেন গবেষকরা। এক্সিটোনিয়াম নামে সেই গঠনের উপস্থিতির কথা খাতায় কলমে আগেই বলেছিলেন বিজ্ঞানীরা। অবশেষে ৫০ বছর পর তার উপস্থিতির প্রমাণ পেলেন তারা।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে ও ইউনিভার্সিটি অফ বার্কলের যৌথ গবেষণায় প্রমাণ মিলেছে এক্সিটোনিয়ামের উপস্থিতির। ডাইচ্যালকোজেনাইড টাইটেনিয়াম ডাইসেলেনাইড নামে এক অতিপরিবাহীর অণুর গঠন পর্যবেক্ষণ করে এই দাবি করেছেন গবেষকরা।

বিজ্ঞানীরা বলছেন, আজব এক কোয়ান্টাম গঠনের জেরে তৈরি হয় এক্সিটন নামে এই কণা। পরমাণুর কক্ষ থেকে ইলেক্ট্রন বেরিয়ে যাওয়ার পর শূন্যতাই এর কারণ। বিশেষ পরিস্থিতিতে ইলেক্ট্রন পরবর্তী শক্তি স্তরে উন্নীত হওয়ায় পরমাণুর বন্ধনে তৈরি  হয় এই শূন্যতা। অণুর গঠনে ধনাত্মক যোজ্যতার মতো আচরণ করে এই শূন্যতা। যার ফলে আবার বেরিয়ে যাওয়া ইলেক্ট্রনগুলিকে ফিরিয়ে আনে। ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেক্ট্রন ফিরে এসে ওই শূন্যতার সঙ্গে জুটি বেঁধে যুগ্ম কণা বোসন ও এক্সিটন।

তবে কী করে আধানহীন স্থান ধনাত্মক যোজ্যতার মতো কাজ করে তা দেখেই অবাক বিজ্ঞানীরা। সুনির্দিষ্ট প্রমাণ না মিললেও তাদের অনুমান, পারিপাশ্বিক ইলেক্ট্রনের আচরণের জন্যই এমন আচরণ করে ওই শূন্যতা। ১৯৬০ সালে এক্সিটোনিয়ামের উপস্থিতির কথা জানিয়েছিলেন বিজ্ঞানী বার্ট হালপেরিন। কিন্তু সত্যিই এমন গঠন সম্ভব কি না তা নিয়ে ধন্দে ছিলেন গবেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পদার্থের নতুন গঠন আবিষ্কার গবেষকদের

আপডেট সময় ০১:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭