ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নৌ ধর্মঘট প্রত্যাহার

অাকাশ জাতীয় ডেস্ক:

২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে নৌযান শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রাত ১০টার দিকে শ্রম ভবনে শ্রম পরিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা এ কথা জানান।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ রাত ১২টা ১ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘট পালন করার কথা ছিল। এ কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার কথা ছিল। নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম মুঠোফোনে বলেন, দাবিদাওয়া পূরণে শ্রম পরিদপ্তরের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট আপাতত প্রত্যাহার করা হয়েছে।

২১ দফা দাবির মধ্যে রয়েছে, ভারতের কারাগারে আটক আটজন নাবিককে দ্রুত মুক্ত করে মর্যাদাপূর্ণভাবে বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা করা, বাংলাদেশের কারাগারে আটক নাবিকদের অবিলম্বে মুক্তি দেওয়া, ভারতগামী জাহাজের মাস্টার-চালক ও নাবিকদের উপযুক্ত পরিচয়পত্র দিয়ে ভারতে নিরাপদ অবস্থানের ব্যবস্থা করা, বন্ধ রাখা তেলবাহী জাহাজ দ্রুত চলাচলের ব্যবস্থা করা, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ নৌযানকে জরিপ সনদ না দেওয়া ইত্যাদি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নৌ ধর্মঘট প্রত্যাহার

আপডেট সময় ১১:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭