ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন, দুজনের মৃত্যু বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

জনগণই প্রমাণ করবে তারা কাকে চায়: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

নিরপক্ষে সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তখন জনগণই প্রমাণ করবে তারা কাকে চায়। মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আজ বেলা দুইটার দিকে দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন, ‘যদি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, যদি আওয়ামী লীগ সরকার থেকে সরে দাঁড়িয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়, তাহলে জনগণই প্রমাণ করবে তারা কাকে চায়।’ জনগণ যে রায় দেবে, তা বিএনপি মাথা পেতে নেবে বলে জানান তিনি। ওবায়দুল কাদের সম্প্রতি এক বক্তব্যে দাবি করেন, আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল আরো বলেন, ‘সরকার দেশ শাসন করছে সম্পূর্ণ বেআইনি ও অনৈতিকভাবে। এ সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করার জন্য সব ব্যবস্থা পাকাপোক্ত করেছে। ২০০৮ সালে ক্ষমতায় আসার পরই একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্তের কাজ শুরু করেছিল, আজ সেটা তারা পাকাপোক্ত করে ফেলেছে।’

দেশের জনগণের অধিকার হরণ করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না। সাংবাদিকেরা সাহস করে লিখতে পারেন না। মানুষের যে ব্যক্তিগত নিরাপত্তা, সেটাও আজ চলে গেছে।’

মানুষের অধিকার আদায়ের জন্য তার দল গণতান্ত্রিক লড়াই করছে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘বিএনপি বরাবরই গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। গণতান্ত্রিক একটি শক্তির পক্ষে যা করা দরকার, তার চেয়ে আমরা বেশি করছি। গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আমাদের সংগ্রাম চলছে।’

বিএনপির নেতাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ডা. এ জড এম জাহিদ হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

জনগণই প্রমাণ করবে তারা কাকে চায়: ফখরুল

আপডেট সময় ০৯:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭