ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সাধারণ মানুষের রাজনীতি করতেন মহিউদ্দিন চৌধুরী: খসরু

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রয়াত আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী সাধারণ মানুষের রাজনীতি করতেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর শুনে আজ শুক্রবার দুপুরে তাঁর বাসায় যান আমীর খসরু। সেখানে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য।

গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোররাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনবার নির্বাচিত এই মেয়রের মৃত্যুতে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের রাজনীতিতে দলীয়ভাবে আমাদের ভিন্ন মত থাকলেও, আমাদের মধ্যে এক ধরনের সদ্ভাব সব সময় ছিল। কখনোই সেটা সাংঘর্ষিক পর্যায়ে যেতে দেওয়া হয়নি। সেখানে মহিউদ্দিন চৌধুরীর অবস্থান খুবই ভালো ছিল।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে, সাধারণ মানুষের রাজনীতি করেছেন উনি। মানুষের কাছে যেতে পেরেছেন। মানুষের স্বার্থ সংরক্ষণে অনেক সময় বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। রাজনৈতিক-অর্থনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধেও তিনি অবস্থান নিয়েছেন। সেটা রাজনীতিতে একটি বড় গুণ।’

মহিউদ্দিন চৌধুরী সাধারণ মানুষের রাজনীতি করে উঠে এসেছেন জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, তাঁর চলে যাওয়াটা সাধারণ মানুষের রাজনীতিতে প্রভাব ফেলবে।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, মানুষের কাছে তাঁর (মহিউদ্দিন চৌধুরী) জনপ্রিয়তা অবিসংবাদিত, প্রশ্নাতীত। তাঁর মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হলো।

দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র, কিডনি ও ডায়াবেটিস রোগের সমস্যায় ভুগছিলেন মহিউদ্দিন চৌধুরী। গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। ভোররাতে তিনি মারা যান।

১৯৪৪ সালের ১ ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার গহীরা গ্রামে জন্ম নেন এই নেতা। ১৯৯৪ সালে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গণতন্ত্র পুনরুদ্ধার

সাধারণ মানুষের রাজনীতি করতেন মহিউদ্দিন চৌধুরী: খসরু

আপডেট সময় ০৬:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭