ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে দলের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির:অভিযোগ রাশেদ খাঁনের পূর্বাচলে স্টেডিয়ামের কাজ শুরু করতে চান তামিম বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এনসিপি থেকে আরও এক নেত্রীর পদত্যাগ হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি ইরানি বাহিনীর, ঝুঁকিতে যুদ্ধবিরতি হাদি হত্যা : অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে প্রাণ গেলো ব্যবসায়ীর

রংপুরে প্রতিপক্ষের হামলায় কাউন্সিলর প্রার্থীসহ আহত ১০

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি নির্বাচনে প্রতিপক্ষের হামলায় কাউন্সিলর প্রার্থী মাসুদসহ ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত মাসুদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিটির ৫ নম্বর ওয়ার্ডে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে মামলা হলে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে।

আহত মাসুদ জানান, সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সাবেক কাউন্সিলর মোস্তাফিজার রহমান তরু ও তার লোকজন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাতে মাসুদকে তার নার্সারি থেকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে উদ্ধার করতে গিয়ে আরও নয়জন আহত হয়। এ ঘটনায় মাসুদ বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

মাসুদ ও তার পরিবার জানায়, নির্বাচন নিয়ে বার বার হত্যাসহ ভয়ভীতি দেখাচ্ছিলের তরু। নিরাপত্তা চেয়ে থানায় সাতটি ডায়েরি করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। জানতে চাইলে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিয়া জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে দলের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির:অভিযোগ রাশেদ খাঁনের

রংপুরে প্রতিপক্ষের হামলায় কাউন্সিলর প্রার্থীসহ আহত ১০

আপডেট সময় ০৩:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭