ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাকিবের পরেই মোশাররফ করিম

আকাশ বিনোদন ডেস্ক:

একজন বড় পর্দার সুপারস্টার। আরেকজন ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা।

বলছিলাম শাকিব খান ও মোশাররফ করিমের কথা। নিজ অভিনয় দক্ষতা দিয়ে দুজনেই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার গুগল ট্রেন্ডিংয়ের প্রকাশিত বার্ষিক অনুসন্ধান প্রতিবেদনেও শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন দুজনেই। যেখানে শাকিব চতুর্থ স্থানে আর মোশাররফ করিম পঞ্চম স্থানে অবস্থান করছেন।

যদিও শাকিব খান পুরো বছর জুড়েই সিনেমা ও পরিবার নিয়ে সংবাদের শিরোনামে ছিলেন। এছাড়া শীর্ষ দশে রয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

তবে গুগল ট্রেন্ডিংয়ে পিপল তালিকায় সব বিভাগের শীর্ষে রয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। দুই নম্বরে রয়েছেন পর্ন তারকা মিয়া খলিফা। এছাড়া সম্মিলিত তালিকায় তাসকিন আহমেদের অবস্থান ৩ নম্বরে।

সার্চ ট্রেন্ডে জায়গা করে নিয়েছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়া জান্নাতুল নাঈম এভ্রিলও। তিনি আছেন ছয়ে। তারপর সাত নম্বরে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আটে বাংলাদেশি ইউটিউবার তৌহিদ আফ্রিদি। নয়ে বুবলী ও দশম স্থানে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম।

প্রসঙ্গত, মার্কিন সার্চ জায়ান্ট গুগল প্রতিবছর তাদের সার্চ ইঞ্জিনে অনুসন্ধানকৃত বিষয়গুলোকে বছর শেষে ট্রেন্ডিং হিসেবে প্রকাশ করে। যেখানে দেশভিত্তিক ও বৈশ্বিকভাবে গুগল সার্চ ট্রেন্ডও দেখা যাচ্ছে। গুগল বেশ কিছু ক্যাটাগরি বা বিভাগ হিসেবে সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে। আর এ বছরে প্রকাশিত তালিকা থেকে পিপল তালিকায় দেখা গেছে এসব তথ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাকিবের পরেই মোশাররফ করিম

আপডেট সময় ০৬:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭